সভাপতির বাণী প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সম্মানিত দর্শনার্থী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বাংলাদেশ ফিমেইল একডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং একটি উন্নত, আদর্শ সমাজ গঠনের প্রধান উপাদান। আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো — এলাকার শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত, আধুনিক ও সুসংগঠিত শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা শুধু পাঠ্যবই নয়; নৈতিকতা, শৃঙ্খলা, সৎচরিত্র এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু স্বতন্ত্র প্রতিভার অধিকারী। তাদের প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনা, উৎসাহ এবং সুস্থ শিক্ষার পরিবেশ প্রয়োজন। আমাদের শিক্ষকগণ নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিদ্যালয়ের সকল কার্যক্রম, পাঠদান, সহশিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা — সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য গড়ে উঠেছে এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন — শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটি একসাথে অগ্রগতির পথে এগিয়ে চলে। তাই আপনাদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিকতা এই প্রতিষ্ঠানের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। আমি আশাবাদী যে দহিচড়া উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও জ্ঞান, নৈতিকতা ও মানবতা গঠনে অনন্য ভূমিকা রাখবে এবং আমাদের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আমিন। শুভ কামনায়, _ সভাপতি(President) জামিল চৌধুরী বাংলাদেশ ফিমেইল একাডেমি
